Nabadhara
ঢাকাশনিবার , ১২ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তের বিরুদ্ধে অস্থায়ী নিন্দাস্তম্ভ নির্মাণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নির্মিত ব্রেস্ট ফিডিং কর্ণার ভেঙ্গে ফেলার প্রতিবাদে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তের বিরুদ্ধে অস্থায়ী নিন্দাস্তম্ভ নির্মাণ ও নিন্দা সমাবেশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগার।
আজ শনিবার সকালে উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে নির্মিত জ্ঞানের আলো পাঠাগার চত্ত্বরে এ অস্থায়ী নিন্দাস্তম্ভ নির্মাণ করে সংগঠনটির সদস্যরা নিন্দা জ্ঞাপন করেন। এরপর তারা নিন্দা সমাবেশে মিলিত হয়।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত নিন্দা সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, সদস্য নাজমুল দাড়িয়া, অপু মুন্সী, শেখ সজিব বক্তব্য রাখেন।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, গত বছর আন্তর্জাতিক নারী দিবসের দিনে জ্ঞানের আলো পাঠাগারের পক্ষ থেকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে একটি ব্রেস্ট ফিডিং কর্ণার নির্মাণ করা হয়েছিল। সম্প্রতি আমাদেরকে না জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্ত ওই ব্রেস্ট ফিডিং কর্ণারটি ভেঙ্গে ফেলেছেন। তিনি একজন নারী হয়ে যে কাজটি করেছেন তাহা অত্যন্ত নিন্দনীয়। তাই আমরা তার এই নিন্দনীয় কাজের প্রতিবাদ স্বরুপ আমাদের পাঠাগারের সামনে একটি অস্থানীয়  নিন্দাস্তম্ভ নির্মাণ করেছি। আমরা ডা. নন্দা সেন গুপ্তের এই কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলা হয়েছে। সে জন্য রাগান্বিত হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্ত আমাদের সংগঠন থেকে নির্মিত ব্রেস্ট ফিডিং কর্ণার ভেঙ্গে ফেলেছেন। স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন অনিয়ম ও এই হীনমন্য কাজের জন্য আমরা ডা. নন্দা সেন গুপ্তের অপসারণ দাবি করছি। তিনি যতদিন আমাদের এই ব্রেস্ট ফিডিং কর্ণার পূনরায় নির্মাণ করে না দিবেন ততদিন আমরা এই নিন্দাস্তম্ভে নিন্দা জানানোসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাব।
এ বিষয়ে জানার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তের ০১৮১৯১৩৩৪৭২ নম্বরের মুঠোফোনে বার বার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।