Nabadhara
ঢাকারবিবার , ১৩ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের দস্যু বাহিনী প্রধান আসাবুর সহ গ্রেফতার -৮ অস্ত্র ও গুলি উদ্ধার

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোংলার ইপিজেড এলাকায় এবং খুলনার দাকোপের সুতারখালী এলাকায় প্রথক অভিযান চালিয়ে বনদস্যু আসাবুর বাহিনী প্রধান আসাবুর সহ ৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। শনিবার (১২ আগস্ট) রাতে র‌্যাব-৬ সদস্যদের এ অভিযানের সময় দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার হয়। র‌্যাব-৬ এর উপ-কমান্ডার লে. কমান্ডার নাজিউর রহমান বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পার্শ্ববর্তী দাকোপ এলাকায় অভিযানে নামে র‌্যাব।

এ সময় দাকোপ থেকে আসাবুরের দুই সহযোগী ইস্রাফিল সানা (২২) এবং শাহীন আলমকে (২৪) আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী দাকোপের সুতারখালী এলাকার একটি ঘের থেকে মাটি খুঁড়ে বের একটি কাটা রাইফেল, দুটি ওয়ান শুটার গান, একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ২ রাউন্ড পিস্তলের ও ৮ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। এই র‌্যাব কর্মকর্তা আরও জানান, পরবর্তীতে আবারও খুলনার দাকোপ এবং বাগেরহাট জেলার মোংলার ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে বাহিনী প্রধান আসাবুরসহ ৬ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।