Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় রিক’র উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

১৫ই আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী, জাতীয় শোক দিবস উপলক্ষে রিক কর্তৃক যথাযথ মর্যাদায় প্রতি বছরের ন্যায় এ বছরও নানাবিধ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে।

এই পরিপ্রেক্ষিতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) তার কর্ম এলাকা কুশলী ইউনিয়ন টুঙ্গিপাড়া,গোপালগঞ্জে এবং পিকেএসএফ’র সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে অংশ হিসেবে শিক্ষা সহায়তা কেন্দ্র সমূহে ছোট কোমলমতি শিক্ষার্থীবৃন্দের কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা,বৃক্ষ রোপন, টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি স্হলে পুষ্পস্তবক অর্পণ করে গোপালগঞ্জ রিক’র এরিয়া অফিসে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,আরো উপস্হিত ছিলেন রিক’র সংস্থার খুলনা জোনের ম্যানেজার মো:শহিদুল ইসলাম খাঁন,এরিয়া ম্যানজার মো: দেলোয়ার হোসেন, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের টুঙ্গিপাড়া প্রতিনিধি সাংবাদিক মেহেদী হাসান, গোপালগঞ্জ এরিয়া শাখা সমূহের ম্যানেজার, এবিএম, সিও, সমৃদ্ধি কর্মসূচি’র কর্মকর্তা, শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী,অভিভাবক,শিক্ষক ও প্রবীণনেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।