Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে মধুমতি বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৩ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পনি লিমিটেড এর আওতাধীন মধুমতি ১০০ মেঃওঃ এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে দোয়া ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার  বাদ যোহর অত্র বিদ্যুৎ কেন্দ্রের নিকটস্থ আল মাদরাসাতুল আরাবিয়া আল ইসলামিয়া ও এতিমখানার মসজিদে এ আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মুফতি মোস্তফা কাসেম। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের মাগফেরাতের জন্য বিশেষভাবে মোনাজাত করা হয়।  উক্ত আয়োজনে মধুমতি ১০০ মেঃওঃ এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ও প্ল্যান্ট ম্যানেজার মোঃ নাহিদুজ্জামান শুভ, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আরিক ইয়াসীর রুশদী, উপ-বিভাগীয় প্রকৌশলী ইন্দ্রজিৎ কুমার চক্রবর্তী, সহকারী প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেন, সহকারী প্রকৌশলী শেখ নাইম হোসেন, সহকারী প্রকৌশলী কে. এম. মহিউদ্দিন আবীর, সহকারী ব্যবস্থাপক মোঃ ইমরান হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।  দোয়া মাহফিল শেষে এতিমখানার প্রায় ৪৯৪ জন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।