Nabadhara
ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

আশিক জামান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 গোপালগঞ্জের কাশিয়ানীতে স্ত্রী কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী ইয়াছিন মোল্লা ৩৫ কে গ্রেফতার করেছে রাব -৬। বুধবার ১৬ আগস্ট দুপুরে ঢাকার তুরাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াছিন মোল্লা উপজেলার পশ্চিম রাতাইল গ্রামের ছাত্তার মোল্লার ছেলে ও ভিকটিম রুনা আক্তার টুম্পার স্বামী।
বুধবার ১৬ আগস্ট র্যাব -৬ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব‍িষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব– ৬ এর ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেল বলেন , নিহত রুনা আক্তার ওরফে টুম্পা এর সাথে গ্রেফতারকৃত ইয়াছিন মোল্লার প্রায় ০৭ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও তার পরিবার বিভিন্ন সময় যৌতুকের দাবিতে নিহতের উপর নিযার্তন করে আসে। নিহতের পিতা বিভিন্ন সময়ে ধার দেনা করে প্রায় দেড় লক্ষ টাকা আসামীকে দেয়। পরবর্তীতে আসামী ও তার পরিবার ভিকটিমের কাছে আরো পঞ্চাশ হাজার টাকা যৌতুক দাবি করে। নিহত টুম্পা যৌতুকের টাকা দিতে রাজি না হওয়ায় গত ৭ আগস্ট সকালে নিহত টুম্পা কে পরিকল্পিতভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা সহ শ্বাসরোধ করে হত্যা করে গলায় ওড়না দিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আসামীরা পালিয়ে যায়।
এঘটনার পরদিন নিহত রুনা আক্তার টুম্পার বাবা বাদী হয়ে নিহতের স্বামী কে প্রধান আসামী করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ঢাকার তুরাগ এলাকায় থেকে নিহতের স্বামী ইয়াছিন কে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ইয়াছিন মোল্লা কে সন্ধ্যায় কাশিয়ানি থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।