Nabadhara
ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

 শোক দিবস উপলক্ষে মুকসুদপুর উপজেলা শ্রমিক লীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ আগষ্ট) দুপরে মুকসুদপুর কলেজ মোড় বাসস্টান্ডে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় মুকসুদপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি আঃ মান্নান বীরবল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি।

উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাওন আশরাফ বোরহানের সঞ্চালনায় অন্যদের মধ্যো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মিয়া ও দেলোয়ার হোসেন মোল্যা, যগ্ম সম্পাদক এম এম মহিউদ্দিন আম্মেদ মুক্তু মুন্সী, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ সাব্বির খান, সাংগঠনিক সম্পাদক কৃষিবীদ শাহাদত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরদার মজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, ভাবড়াশুর ইউপি চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুছা, পশারগাতি ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মীর, যুবলীগ নেতা শেখ শাহরিয়ার কবির বিপ্লব, মুকসুদপুর উপজেলা  শ্রমিকলীগের সহ সভাপতি উজ্জল মুন্সী, মাহবুব রুবেল, মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন আহমদ কবির, মামুন মোল্যা ও শহিদুল মুন্সী, সাংগঠনিক সম্পাদক জুলফিকর আলী মিন্টু, দপ্তর সম্পাদক খায়ের মোল্যা, ত্র্যাণ ও পূর্ণবাসন সম্পাদক রাসেল মিয়া, সড়ক সম্পাদক বজলুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বুলবুল মাতুব্বর টুটুল প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট নিহত সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত শেষে ১ এক হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।