Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ওয়ার্কার্স পার্টির লাল পতাকা মিছিল

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ১৭, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি নড়াইল জেলা শাখায় সন্ত্রাস বিরোধী দিবস পালন করেছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) ওয়ার্কার্স পার্টি নড়াইল জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বর থেকে বিকাল চারটায় একটি লাল পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহরের চৌরাস্তা মোড়, আদালত সড়কসহ গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুণরায় শিল্পকলা চত্ত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য কমরেড শেখ হাফিজুর রহমান, নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড নজরুল ইসলাম, জেলা সম্পাদক কমরেড অধ্যাপক আমিরুল ইসলাম, নড়াইল সদর উপজেলার সাবেক মহিলা ভাইচ-চেয়ারম্যান স্বপ্না সেনসহ প্রমুখ ।

বক্তারা ১৯৯২ সালের ১৭ আগস্ট ঢাকার তোপখানা রোডে সাম্প্রদায়িক অপশক্তি কর্তৃক পার্টির সভাপতি জননেতা রাশেদ খান মেনন কে হত্যাপ্রচেষ্টার নিন্দা জানান। সাম্প্রতিককালে মার্কিন সাম্রাজ্যবাদ কর্তৃক বাংলাদেশের রাজনীততে নগ্ন হস্তক্ষেপ ও বিএনপি জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। উল্লেখ্য, রাশেদ খান মেনন কে হত্যাচেষ্টার পর থেকে প্রতিবছর ওয়ার্কার্স পার্টি এই দিনটিকে সন্ত্রাস বিরোধী দিবস হিসেবে পালন করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।