Nabadhara
ঢাকাশনিবার , ১৯ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার মুক্তির দাবিতে চরভদ্রাসনে লিফলেট বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

 বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, উন্নত চিকিৎসা ও সরকারের পদত্যাগের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী  ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপির  উদ্যোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায়  চরভদ্রাসন ও হাজীগঞ্জ বাজারে  সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরণ  করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর মোল্লা,উপজেলা যুবদলের সভাপতি কামরুর হাসান ফিরোজ,সাধারণ সম্পাদক জানে আলম, সাবেক যুবদলের আহ্বায়ক ওবায়দুল বারী দিপু ও উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শামীম রেজা মারুফ। এছাড়া সংগঠনের অন্যান্য নেতা কর্মী  উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে তারা আগামী দিনে সরকার পতনের আন্দোলন  সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।