Nabadhara
ঢাকাশনিবার , ১৯ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শোক দিবস উপলক্ষে স্বপ্ন ফেরিওয়ালার ফ্রী মেডিকেল ক্যাম্প 

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
আগস্ট ১৯, ২০২৩ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ফেরিওয়ালার উদ্যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ফেরিওয়ালার উদ্যোগে মধুমতী ব্লাড ব্যাংক ও নুর মেডিকেল হল এর সহযোগীতায় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় ওই কয়েশতাধিক সুবিধা বঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

 

সারাদিন ব্যাপি এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, ডেন্টাল, গাইনী, অর্থোপেডিকস, নাক কান গলা বিষয়ক ৬ জন চিকিৎসক ।

তারা হলেন, ডা. সুমাইয়া খানম, ডা. নুসরাত হোসেন বাঁধন, ডা. সানজিদা হাসান, ডা. রাকিবুল আলম রাফি, ডা. ইরাদ আলী মুন্সি ও ডেন্টিস্ট এডিসি ডা. মোস্তফা কামাল।

 

এ বিষয়ে মধুমতি ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবক জহির তালুকদার বলেন, স্বপ্ন ফেরিওয়ালার ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতায় থাকতে পেরে আমরা আন্তরিক ভাবে গর্বিত। এ ধরনের ভালো কাজে সব সময় পাশে থাকতে চাই।

 

মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা মুন্সি আব্দুর রব বলেন, শহর থেকে মফস্বলে এসে সাধারণ মানুষকে এমন সেবা দেওয়া বিরল। আমরা অত্যন্ত আনন্দিত বিনামূল্যে সেবা পেয়ে।

 

স্বপ্ন ফেরিওয়ালার মুখ্য সমন্বয়ক মিজানুর রহমান মানিক বলেন, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন মধুমতি ব্লাড ব্যাংক ও নূর মেডিকেল হলের সহযোগিতায় আমরা ঝনঝনিয়া বাঁশবাড়িয়া এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সেবা দেওয়ার উদ্দেশ্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করতে পেরেছি – ক্যাম্পের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।