Nabadhara
ঢাকাশনিবার , ১৯ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেওয়ায় গোপালগঞ্জে যুবলীগ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
আগস্ট ১৯, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

জামায়াত নেতা আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় গোপালগঞ্জ সদরে এক যুবলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার করেছে সদর উপজেলা যুবলীগ।

 

বহিস্কৃত ওই যুবলীগ নেতা হলেন, সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিবুর রহমান।

 

শনিবার (১৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পি।

তিনি বলেন, জামায়েত নেতা আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিবুর রহমান সংগঠনের নীতি ও আদর্শ ভঙ্গ করেছে। এ কারণে তাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। যুবলীগের একজন নেতা হয়ে কি ভাবে একজন জামায়াত নেতার মৃত্যুতে শোক জানায়। এটা সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী।

 

এর আগে গত ১৬ আগস্ট সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পি ও সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ ফিরোজ মাহমুদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মোঃ হাসিবুর রহমান কে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, গোপালগঞ্জ সদর উপজেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিবুর রহমান কে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকায় সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

 

এবিষয়ে বহিস্কৃত যুবলীগ নেতা মোঃ হাসিবুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক বার ফোন করেও কোনো সাড়া মেলেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।