Nabadhara
ঢাকারবিবার , ২০ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ২০, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে মাদক মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত আসামি জিয়াউর শেখ (৩৮) কে গ্রেফতার করেছে নড়াইলের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সে কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের মৃত মান্নান শেখের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২০আগস্ট) দুপুরে ডিবির পুলিশের পরিদর্শক সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই(নিঃ) জয়দেব কুমার বসু ও এএসআই(নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর পৌরসভার চৌরাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি জিয়াউর শেখ কে নড়াইল সদর থানায় প্রেরণ করা হয়েছে।

নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন,মাদক মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত আসামি জিয়াউর শেখ কে গ্রেফতার করা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।