Nabadhara
ঢাকারবিবার , ২০ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে তাঁতী লীগের অফিস ভাংচুর

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড তাঁতী লীগের অফিসে ভাংচুর চালিয়েছে অজ্ঞাত দূর্বৃত্তরা। ২০ আগষ্ট শনিবার গভীর রাতে সদরের চরগ্রামে ওয়ার্ড তাঁতী লীগের অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চরগ্রামের স্থানীয় বাসিন্দা বেলায়েত হোসেন বিলু জানান, তাঁতী লীগের অফিসের নিচে আমার দোকান। গভীর রাতে কোন এক সময় অজ্ঞাত দূর্বৃত্তরা তাঁতী লীগের অফিসে ভাংচুর চালায়। সকালে এসে দেখতে পাই অফিসে থাকা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, এমপি শেখ হেলাল ও এমপি শেখ তন্ময়সহ স্থানীয় নেতাদের ছবি ও চেয়ার টেবিল ভাংচুর করা হয়েছে।

বাগেরহাট সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জানান, বাগেরহাটে তাঁতী লীগের কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে কতিপয় দূর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে। বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি শেখ হেলাল ও এমপি শেখ তন্ময়সহ স্থানীয় নেতাদের ছবি ও চেয়ার টেবিল ভাংচুর করা হয়েছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন আমরা জানতে পেরেছি, গভীর রাতে এখানে পিকনিক করেছে কিছু স্থানীয় ও বহিরাগত লোকজন। স্থানীয় এলাকাবাসি ও আমাদের ধারনা ওসব লোকজন তাঁতী লীগের অফিসে ভাংচুর চালিয়েছে। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।

জেলা তাঁতীলীগ সভাপতি আলহাজ্ব বাকী তালুকদার বলেন শোকের মাস আগষ্টে কে বা কারা ডিজে গান বাজিয়ে হৈ হুল্লোড় করে পিকনিক করেছে এবং এই ডিজে গানের উচ্চমাত্রার শব্দের ফাঁকে ভাংচুর করেছে তা পুলিশ সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে।আমরা এই ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, তাঁতী লীগের অফিসে ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।