Nabadhara
ঢাকারবিবার , ২০ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে প্রয়াত এ্যাডভোকেট কালিদাস বড়ালের মৃত্যুবার্ষিকী পালিত

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান,বাংলাদেশ হিন্দু,বৈ্দ্য,খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও  আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট কালিদাস বড়ালের ২৩ তম মৃত্যুবার্ষিকী পালিতহয়েছে। রবিবার (২০ আগস্ট) কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের উদ্যোগে কালিদাস বড়ালের সমাধীতে শ্রদ্ধা নিবেদন, শোকর‌্যালী ও কলেজেরনগেন্দ্র মধু-মালা মিলনায়তনে এক স্মরণ সভার আয়োজন করা হয়।

স্মরণ সভায় কলেজ অধ্যক্ষ স্বপন কুমার রায়ের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোজাফ্ফরআলী, চিতলমারী উপজেলাপরিষদ  চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমামুন হাসান,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টেরট্রাস্টি এ্যাডভোকেট শম্ভুনাথ রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামাল হোসেনসহ শিক্ষক, সাংবাদিক, সুশীলসমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

প্রসঙ্গত ২০০০ সালের ২০ আগস্ট বাগেরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র সাধনার মোড়ে সকাল সাড়ে সাতটার দিকে এ্যাডভোকেট কালিদাস বড়ালকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।