Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সত্যিকারের আওয়ামীলীগের কাছে আওয়ামিলীগকে ফিরিয়ে দেন -আহ্বান এমপি মুক্তির

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

“সত্যিকারের আওয়ামীলীগের কাছে আওয়ামিলীগকে ফিরিয়ে দেন”- ২১ আগষ্ট বিকেলে নড়াগাগী থানা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে ১৫ আগষ্ট জাতীর জনককে স্বপরিবারে হত্যা ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরনে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কাছে এ আহ্বান জানান সাংসদ বিএম কবিরুল হক মুক্তি।

থানা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ফোরকান মোল্যার সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলু। এ সময় জেলা, উপজেলা ও থানা পর্যায়ের সকল নেতাকর্মীদের উপস্থিতিতে শোককে শক্তিতে পরিনত করে আগামী নির্বাচনে দলকে পুনরায় ক্ষমতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন তারা।

আলোচনা সভা ও মিলাদ মাহফিলে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা হাজার হাজার সমর্থকদের সমন্বয়ে শোক র্যালী সহকারে সভাস্থলে উপস্থিত হয়। মিলাদ মাহফিলে আগত কর্মী সমর্থকসহ সকলের জন্য তাবারকের ব্যবস্থা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।