Nabadhara
ঢাকাবুধবার , ২৩ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে “বঙ্গবন্ধু ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ২৩, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

“আমার মাটি আমার মা… প্রাণ দেব তবু ছাড়ব না” জাতীয় শোক দিবস উপলক্ষে, বঙ্গবন্ধু ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ”শীর্ষক আলোচনা সভা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সহযোগিতায় সদর উপজেলার মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী। প্রধান আলোচক,অনুষ্ঠানের সমন্বয়ক ও বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধেও চেতনা বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ মোঃ তরিকুল ইসলাম। সভায় বক্তব্য দেন, অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডের নড়াইল জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস. এ মতিন,নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক দেবাশিস কুন্ডু মিটুল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার সিংহ, সহকারী অধ্যাপক (ঢাকা সিটি কলেজ) দেলোয়ার রহমান দিপু, সভাপতি পূজা উদযাপন পরিষদ কলোড়া ( ইউনিয়ন শাখা) প্রণব মিত্র প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিহির রঞ্জন বিশ্বাস।

প্রধান আলোচক,অনুষ্ঠানের সমন্বয়ক ও বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধেও চেতনা বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ মোঃ তরিকুল ইসলাম বলেন, এদেশ আমার আপনার সকলের,সকল ধর্মের লোকদের। এখানে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে। দুঃখ জনক হলেও সত্য দিন দিন হিন্দু ধর্মাম্বলী লোকজন আশংকাজনক হারে কমে যাচ্ছে। এটা বন্ধ করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন।

বঙ্গবন্ধু ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ”শীর্ষক আলোচনা সভায় মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ ছাত্রছাত্রী অংশ গ্রহন করে। আলোচনার আগে স্কুলের ৫জন ছাত্রছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধেও চেতনা বাস্তবায়নের উপর আলোচনার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।