Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক প্রচারনা

সামসুল হক জুয়েল,গাজীপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৩ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

“জানুয়ারী থেকে ডিসেম্বর-মশক নিধন বছরভর” প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী, লিফলেট বিতরণ, মশক নিধন ও জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এস.এম রবীন হোসেন, কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, ইমাম ও স্থানীয় রাজনীতিবীদদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বর্নাঢ্য র‌্যালীর মাধ্যমে পৌরবাসী, বিভিন্ন বাজার, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ, ফগার মেশিন দ্বারা মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় পৌর মেয়র এস.এম রবীন হোসেন বলেন, বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। এজন্য সকলকেই সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ীর আশেপাশে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশন ও ঝোপ জঙ্গল পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে আমরা পৌরসভার পক্ষ থেকে প্রতি বছর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ সবার উপস্থিতিতে পৌরসভা থেকে র‌্যালী, লিফলেট বিতরণ ও মশক নিধনের মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করছি। এ বিষয়ে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি আমাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি সার্বিক সহযোগীতা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।