Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আশ্রয়ণ প্রকল্পে বস্তা পদ্ধতিতে সবজি চাষ

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ৮, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের সদর উপজেলার নারায়ণপুরে গ্রামে খাস জমিতে দু’পাশে সারি সারি দশটি আশ্রয়ণ প্রকল্পের ঘর। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর গুলোতে বসত করছেন হতদরিদ্র লোকজন। সেই সঙ্গে ঘরের চার পাশে ও আশ্রয়ণ প্রকল্পের পতিত জায়গায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের আওতায় বস্তা পদ্ধতিতে নানান রকম সবজি চাষ।

শুক্রবার(৮সেপ্টেম্বর) সকালে সরেজমিনে আশ্রয়ণে প্রকল্পে গিয়ে দেখা গেছে, সারিবদ্ধ দু’পাশের ঘরগুলোর মাঝের ফাঁকা জায়গায় নেট দিয়ে বানানো হয়েছে মাচা। মাচায় ঝুলছে লাউ, কুমড়া, শশা, করলা, ধুন্দল, পুইশাক, বরবাটিসহ বিভিন্ন ধরনের সবজি। প্রত্যেকটির গাছের গোড়ায় রয়েছে একটি করে বস্তা। বস্তা পদ্ধতিকে কাজে লাগিয়ে অল্প জায়গায় অধিক সবজির চাষ করা হচ্ছে।

আশ্রয়ণের লোকমান মিয়া বলেন,তাদের আগে বসত করার মত জায়গা ছিল না। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পেয়ে মাথা গোঁজার ঠাঁই হয়েছে। একই সঙ্গে কৃষি বিভাগের সহায়তায় আঙিনায় সবজি চাষ করে পরিবারের চাহিদা মিটিয়ে স্থানীয় হাট-বাজারে বিক্রি করে বাড়তি আয় করতে পারছেন।

এ ব্যাপারে সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিএম জাহিদ শাকিল বলেন, অল্প জায়গাতে কিভাবে সবজি চাষ করা যায় সে ব্যাপারে আশ্রয়ণ প্রকল্পের লোকজনের উৎসাহিত করে প্রয়োজনীয় প্রশিক্ষণ, সহায়তা ও পরামর্শ প্রদান করে কৃষি বিভাগ সার্বক্ষণিক পাশে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।