Nabadhara
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির অনুদান বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলায় মৃত্যু ও অবসরজনিত শিক্ষক-কর্মচারীদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করেছে উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান প্রদান করা হয়।

উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এবং ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তাহের আলী, আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানিক মিয়া, আরাজি সাহবাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফাকের সরকার, নাজিরদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমজান আলী, টেপামধুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনী চন্দ্র বর্মন এবং হলদিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রশিদা বেগমসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে মৃত ও অবসরপ্রাপ্ত মোট ৩৫ জন শিক্ষক-কর্মচারীর মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়। এর মধ্যে প্রধান শিক্ষকদের প্রত্যেককে ১৫ হাজার টাকা, সহকারী শিক্ষকদের ১০ হাজার টাকা এবং কর্মচারীদের ৭ হাজার টাকা করে প্রদান করা হয়। সব মিলিয়ে সমিতির তহবিল থেকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষক-কর্মচারীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।