Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Link Copied!

পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম, সুখী মানুষ এর অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার কামাল হোসেন,সহকারী প্রাথমিক অফিসার আমিনুল ইসলাম, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম, সুখী মানুষ উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মিলন বাড়ৈ।

এ সময় উপস্থিত ছিলেন সুপার ভাইজার রবীন হীরা, রাজু আহম্মেদ, সুমন চৌধুরী, সুমন মণ্ডল, শাহানারা সুলতানা লাবনী, বিপ্লব মণ্ডল,, দীন
ইসলামসহ এডুকেশন প্রোগ্রামের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।