Nabadhara
ঢাকাশনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

”পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আন্তর্জাতিক স্বাক্ষরতা প্রসার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে একটি রেলী বের হয়ে কচুযার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে শেখ তন্ময় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সভাপতি
মীর আওসাফুর রহমান মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ।

আরও উপস্থিত ছিলেন কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সতীশ চন্দ্র মন্ডল,পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম নাজমুল হাসান,সরকারি সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তপন কুমার সাহা, নিকেতন সেবা সংস্থার সাবেক চেয়ারম্যান ইউনুস শিকদার। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরোউপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি উজ্জ্বল কুমার দাস,সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, নিকেতন সেবা সংস্থার পরিচালক রিয়াজুল ইসলাম,সুপার ভাইজার শিকদার সাইদ, সমাজ প্রগতি সংস্থার টচগ তরিকুল ইসলাম,সুপার ভাইজার বাদশা শেখ সহ নিকেতন সেবা সংস্থা ও সমাজ প্রগতি সংস্থার কেন্দ্র শিক্ষক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,সাংবাদিক, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।