Nabadhara
ঢাকারবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়া উপজেলার সাত বারের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হোসনে-আরা-পারভীন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচন ২০২৩ সালের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন হোসনে-আরা-পারভীন।তিনি উপজেলার কেড়াইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। (০৭) সাত আগস্ট বৃহস্পতিবার টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে নির্ধারিত জুরি- বোর্ড এই নাম ঘোষণা করেন।

প্রাথমিক শিক্ষা লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে কার্যকরী ও আনন্দদায়ক পাঠদান ও একজন প্রধান শিক্ষিকার  যথাযথ ভূমিকা পালন করার জন্য টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তাকে উপজেলার সকল বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত করেছেন।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হোসনে-আরা-পারভীন বর্তমান দায়িত্বরত প্রতিষ্ঠান কেড়াইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৮০ সনে প্রাথমিক বৃত্তি পরিক্ষায় অংশগ্রহন করে বৃত্তি প্রাপ্ত হন।তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.এস ও এম.এস.এস সম্পূর্ন করেন।হোসনে-আরা-পারভীন ২১-০৭-১৯৯৬ সালে সহকারী শিক্ষক হিসেবে চাকুরীতে যোগদান করেন।পরে ২১-২২-১৯৯৮ সালে প্রধান শিক্ষক হিসেবে সরাসরি নিয়োগে যোগদান করেন।

এ নিয়ে তিনি সাত (০৭) বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।তার পিতা শেখ মোহাম্মাদ লোকমান হোসেন ও মাতা সখিনা বেগম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।