Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল মিতালী সংঘ মন্দিরে এমপি মাশরাফীর ৩ লাখ টাকা অনুদান

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ১২, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইল পৌর এলাকার ঐতিহ্যবাহী মিতালী সংঘ মন্দির পরিদর্শন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আকস্মিক তিনি নড়াইল শহরের প্রাণকেন্দ্র রুপগঞ্জ বাজারের নড়াইল-যশোর সড়কের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী ভওয়াখালী মিতালী সংঘের মন্দির পরিদর্শন করেন। মাশরাফী বিন মোর্ত্তজা পরিদর্শনকালে মন্দিরের কর্মকর্তারা নড়াইল শহরের ফোরলেনের রাস্তা নির্মাণের কারণে মন্দিরের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা ব্যক্ত করেন এবং মন্দিরকে বাঁচিয়ে রাস্তা নির্মাণ করার বিষয়ে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। সংসদ সদস্য মাশরাফী সকলের বক্তব্য শোনার পর এ বিষয়ে তার যা করণীয় সে বিষয়ে তিনি করবেন বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন এবং মন্দিরের উন্নয়নের জন্য তাৎক্ষণিক ৩ লাখ টাকা অনুদানের ঘোষণা করেন এবং এই মন্দিরের উন্নয়নের জন্য যা যা করার দরকার তিনি তা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

মাশরাফী বিন মোর্ত্তজা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মিতালী সংঘ মন্দির কমিটির উপদেষ্টা প্রণব ভট্টাচার্য, কল্যাণ মূর্খাজী, সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন, চন্ডিবরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, মিতালী সংঘ মন্দির কমিটির কর্মকর্তা হারাধন রায়, গোপাল অধিকারি, উজ্জল অধিকারি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।