Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন

ফরিদপুর জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন,দেবোত্তর বোর্ড,হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেল চারটায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক  বিধান কুমার সাহা এর  সভাপতিত্বে এবং অ্যাডভোকেট তুষার দত্তের সঞ্চালনায় উক্ত মানববন্ধন বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ননীগোপাল রায়, যুগ্ম সম্পাদক অজয় রায়, ডাক্তার প্রকাশ স্বরূপ রায়, অজয় রায়, সঞ্জীব দাস, মনোজ কুমার সাহা, শ্যামল  কর্মকার, সুরজিৎ কুন্ডু, শংকর কুমার সাহা, অমিত বিশ্বাস, দেবাশীষ সরকার বাবু, উৎপল দত্ত।
এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন,দেবোত্তর বোর্ড গঠন,হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়ন, দুর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটি প্রদানের দাবি করেন।
এছাড়াও তারা দেশের প্রতিটি উপজেলায় বর্তমান সরকারের উদ্যোগে যেমনি একটি করে মডেল মসজিদ নির্মিত হয়েছে, তেমনি করে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির নির্মাণ করার দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।