Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ডেঙ্গু জ্বরে এক নারীর মৃত্যু

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মলিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে নড়াইল সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মলিনা লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের দরিমিঠাপুর গ্রামের লুৎফর রহমানের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টায় ডেঙ্গু জ্বর নিয়ে মলিনা ভর্তি হন। হাসপাতালে ভর্তির এক ঘণ্টার পর মারা যান তিনি।

সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন জানান, এ মওসুমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ জেলায় ৯৭৭জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৫৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন। এর মধ্যে সদর হাসপাতালে আটজন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন এবং কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন ভর্তি আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।