Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলামনখালী গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে। গুরুতর আহত শিশুটি কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও শিশুটির স্বজনরা জানান,কালিয়া উপজেলার বাজে বাবরা গ্রামের টুটুল শেখের শিশু কন্যা স্থানীয় বি,কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী তার মাকে খোঁজার উদ্দেশ্যে শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে কলামনখালী গ্রামের সড়ক দিয়ে যাওয়ার সময় কোন ব্যক্তি তাকে বাগানের মধ্যে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। শিশুটির কান্নাকাটি শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্বজনদের খবর দেয়। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে কালিয়া উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,শিশু ধর্ষণের অভিযোগ পেয়েছি। মেয়েটি অসুস্থ থাকায় এবং ছোট হওয়ায় ঘটনা যে ঘটিয়েছে তার নাম বলতে পারছে না। পুলিশ তদন্তপূর্বক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।