Nabadhara
ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ার চাচুড়ী গ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম,নড়াইল
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার চাচুরী গ্রামে ১৮ তম ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৩ টায় খালের দু’ পাড়ে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এ নৌকা বাইচ অনুষ্টিত হয়।

চাচুড়ী উত্তর পাড়া যুব সংঘের আয়োজনে বড় খালে এ নৌকা বাইচ প্রতিযোগীতায় মোট ১২ টি নৌকা অংশ গ্রহন করে। ২ টো করে ৬ পর্বের ১ ম রাউন্ডে ৬ টি নৌকা বিজয়ী হয়, পরবর্তীতে ২য় রাউন্ডে ৩টি, এ ভাবে বিজয়ীদের নির্ধারণ করে আয়োজক কমিটি। ওই গ্রামের কাটা খাল এলাকা থেকে ব্রীজ পর্যন্ত প্রায় ১ কিঃ মিঃ অতিক্রম করে প্রতিযোগীরা।

এ নৌকা বাইচে ১ম পুরস্কার হিসাবে রয়েছে ৩২ ইঞ্চি কালার টিভি, ২য় পুরস্কার ২৪ ইঞ্চি, ৩য় পুরস্কার হিসাবে রয়েছে ২ টি মোবাইল সেট, চতুর্থ পুরস্কার ১ টি মোবাইলসেটসহ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকলের জন্য শান্তনা পুরস্কার।

নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেছে দাড়িয়াঘাটার নিতাই সাধুর নৌকা, দ্বিতীয় ডহর চাচুড়ী গ্রামের নবীর গাজী, তৃতীয় চাচুড়ীর আকবার ও চতুর্থ হয়েছেন ডহর চাচুড়ীর ফরহাদের নৌকা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান খুলনা বিভাগীয় অতিরিক্ত সচিব (অবঃ) নিশ্চিন্ত কুমার পোদ্দার, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক খান রবিউল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক আশিষ ভট্টাচার্যসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।