Nabadhara
ঢাকারবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে মাদকাসক্ত যুবকের রডের আঘাতে একজনের মৃত্যু ও ২ পুলিশ কর্মকর্তা আহত

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে মাদকাসক্ত যুবকের লোহার রডের আঘাত ও দায়ের কোপে আহত কৃষ্ণপদ হীরার (৫৭) মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় রবিবার ( ১৭ সেপ্টেন্বর) সকাল সাড়ে ৮টায় তিনি মারা যায়।এর আগে শনিবার (১৬ সেপ্টেন্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরবড়বাড়িয়া গ্রামের হাবিব শেখের বাড়ির সামনে কৃষ্ণপদ হীরার উপর হামলা করে নেশাগ্রস্ত শাহীন শেখ।পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করেন।

এদিকে মৃত্যুর খবর শুনে রবিবার বেলা ১১টার দিকে পুলিশ হামলাকারী শহীন শেখকে আটক করতে চরবড়বাড়িয়া এলাকায় পৌছালে কিছু বুঝে উঠার আগেই পুলিশের উপর হামলা করে শাহীন শেখ। শাহীনের হামলায় থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম ও উপ-পরিদর্শক মোঃ রেজাউল ইসলাম গুরুতর আহত হয়েছেন। আহত দুই পুলিশ কর্মকর্তাকে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার
পরেই হামলাকারী শাহীন শেখকে আটক করেছে পুলিশ। নিহত কৃষ্ণপদ হীরা চরবড়বাড়িয়া এলাকার রশিক লাল হীরার ছেলে। আটক শাহীন শেখ একই গ্রামের সুন্দর আলী শেখের ছেলে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মামুন হাসান বলেন, আহতঅবস্থায় দুই পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হয়েছেন।পুলিশ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের মাথায় ৮টি সেলাই লেগেছেএবং মোঃ রেজাউল ইসলামের বাম হাতে গুরুতর আঘাত পেয়েছেন। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন।

চিতলমারী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) এ,এইচ, এম, কমারুজ্জামান খান বলেন, শাহীন নামের এক যুবকের হামলায় কৃষ্ণপদ নামের একব্যাক্তি নিহতের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে শাহীন শেখের হামলায় আমাদের দুই পুলিশ কর্মকর্তাআহত হয়েছেন।তারা হাসপাতালে ভর্তি রয়েছেন।হামলাকারী শাহীনকে আটক করা হয়েছে। নিহতের মরাদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছেহস্তান্তর করা হবে। এ বিষয় আইনগত ব্যাবস্থ্যা পক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।