Nabadhara
ঢাকাসোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপাল থেকে হরিনের মাংস উদ্ধার

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপালের গিলাতলা বাজারের ব্যাংক এর মোড় এলাকা থেকে সাড়ে ছয় কেজি হরিনের মাংস ও মোটরসাইকেল সহ দুইজনকে আটক করেছে রামপাল থানা পুলিশের একটি দল। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুল আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর সোমবার ভোর ৪ টার দিকে রামপাল উপজেলার গিলাতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা কালে মোংলার সোনাইলতলা এলাকার শওকত সরদার এবং বৃ-চাকশ্রী এলাকার হেকমতআলীকে সিমেন্টের ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্হায় সাড়ে ছয় কেজি হরিনের মাংস ও একটি ইমা HS-100 PLUS মোটরসাইকেল সহ আটক করে।

পরে পুলিশের এস আই নিকুঞ্জ রায় বাদী হয়ে বন্যপ্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইনে সুন্দরবনে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে হরিণ হত্যা করা ও হরিণের মাংস বিক্রয়ের বহন ও সহায়তা করার অপরাধে মামলা দায়ের করে।আটকৃতদেরকে ১৮ সেপ্টেম্বর আদালতে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।