Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে ৪ বছরের এক শিশু কন্যা কে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফাহিম মোল্যা (১৬) নামের এক তরুণের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ফাহিম মোল্যা নবম শ্রেীনর ছাত্র সে একই গ্রামের আজাদুল মোল্যার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৪ বছরের শিশু কন্যাকে তার নিজ বাড়ি থেকে মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে আসামী ফাহিমের বাড়ির ঘরের ভেতর নিয়ে যায়। ঘরে নিয়ে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন ওই শিশুর কান্নার চিৎকার শুনে শিশুটির মা এগিয়ে আসলে অভিযুক্ত ফাহিম ঘর থেকে দ্রুত পালিয়ে যায়। ওই সময়ে শিশুর মা স্থানীয় মাতব্বরসহ অন্যান্য লোকজনকে বিষয়টি জানান। পরে শিশুটিকে লোহাগড়া হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। শিশুটির পরিবার কে স্থানীয় লোকজন থানায় মামলা না দেওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি-ধামকি প্রদর্শন করে। এ ঘটনায় বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে শিশুর মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বুধবার রাতে শিশু কন্যা মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। তবে আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।