Nabadhara
ঢাকাসোমবার , ১৩ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগাড়ায় ধর্ষণে বাঁধা দেওয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম

এস এম শরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ১৩, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে একজন বাক-প্রতিবন্ধী মেয়ে কে ধর্ষণে বাধা দেওয়ায় প্রতিবন্ধী মেয়ের মাকে কুপিয়ে গুরুতর জখম করেছে একই গ্রামের মৃত মনা মোল্যার ছেলে জাকির মোল্যা।

গুরুতর আহত রোজিনা বেগম (৪০) কে এলাকাবাসী উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় ভুক্তভোগী লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে গত শুক্রবার সকালে ওই প্রতিবন্ধীর মা রোজিনা বেগম বাড়ীর পাশে একটি মাঠে গরু বাঁধতে যান।

এসময় বাড়ীতে কেউ না থাকার সুযোগে একই গ্রামের মনা মোল্লার ছেলে জাকির মোল্লা (৪০) ঘুমন্ত বাক-প্রতিবন্ধী কে ধর্ষণের চেষ্টা করে। রতœার গোংগানীর শব্দে মা রোজিনা বেগম দৌঁড়ে এসে দেখতে পায়, জাকির তার মেয়ের হাত ধরে ধস্তাধস্তি করছে। এ সময় বাঁধা দিলে অভিযুক্ত জাকির তার কাছে থাকা দা দিয়ে রোজিনা বেগমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। মার চিৎকার চেঁচামেচি শুনে ছেলে মেহেদী হাসান এগিয়ে আসলে তাকেও মারধোর করা হয়।

এ ঘটনায় রোজিনার স্বামী মাহাত্তাব উদ্দিন বাদী হয়ে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান,সোমবার (১৩ নভেম্বর)অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।