Nabadhara
ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিয়ের দাবিতে অনশন স্ত্রীর মর্যাদা না দিলে আত্ম *হত্যার হুমকি

মোঃ জিহাদুল ইসলাম,নড়াইল প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দ্ইুদিন যাবৎ অনশন করছেন এক নারী। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে নড়াইলে সদর উপজেলার দলজিৎপুর প্রেমিক তাহেরের বাড়িতে অনশনে বসেন। এ ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে প্রেমিক তাহের।

 

এলাকাবাসী, ভুক্তভোগী ও তার পরিবার সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের বাবু মোল্যার ছেলে তাহের মোল্যার সাথে একই গ্রামের ভুক্তভোগী ওই তরুণীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। তরুণীর পরিবার ঘটনাটি জানার পর তার অন্যত্র বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের পরও তাদের সম্পর্ক চলতে থাকে। একপর্যায়ে প্রেমিক তাহের বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুনীকে স্বামীর ঘর ছাড়তে বাধ্য করে। স্বামীকে তালাক দিয়ে সংসার ছড়ে চলে আসেন তিনি। বিষয়টি নিয়ে এলাকায় কয়েক দফায় সালিশ-বৈঠক হয়। এতে তিন মাস পর বিয়ে করে ঘরে তুলে নেয়ার প্রতিশ্রুতি দেয় প্রেমিক তাহের। কিন্তু তিন মাস পর বিয়ে করতে অস্বীকৃতি জানায়। বাধ্য হয়ে ভুক্তভোগী ওই তরুণী বিয়ের দাবিতে তাহেরের বাড়িতে অনশন করছেন।

 

ভুক্তভোগী ওই তরুণী বলেন, তাহেরে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। তার কথায় সে তার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসছি। কিন্তু তাহের এখন আর তাকে বিয়ে করতে চাচ্ছে না। সে তাহেরকে বিয়ে করে স্ত্রী’র মর্যাদা পেতে এখন অনশন করছেন। ওই তরুণীকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দিলে আত্মহত্যারও হুমকি দেন। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত তাহের মোল্যা। তাহেরের পরিবারের সদস্যরাও এ ব্যাপারে কোন কথা বলতে রাজি হয়নি।

 

সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, এ বিষয়ে তিনি শুনেছি, দু’পক্ষের সাথে কথা বলে বিস্তারিত জানানো যাবে। সদর থানার ওসি ওবাইদুর রহমান বলেন, এমন কোন তথ্য আমাদের কাছে নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।