কাল রোববার ও সোমবারের দুইদিনের হরতাল সফল করার জন্য নাটোরের সিংড়ায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
আজ শনিবার রাত ৮ টার দিকে পৌর বিএনপির সদস্য সচিব তায়জুল ইসলাম ও উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব এর নেতৃত্বে নাটোর – বগুড়া মহাসড়কের বালুয়া বাসুয়া ও জোলারবাতা এলাকায় মশাল মিছিল করে বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহবায়ক এড নাজমুল হক, উপজেলা মৎস্যজীবিদলের সাধারণ সম্পাদক বাবু কমিশনার, স্বেচ্ছাসেবক দল নেতা নিশান, যুবদল নেতা স্বিপন, সোহেল , তারেক , ছাত্রনেতা শাকিল,রণি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় হরতালের সমর্থনে শ্লোগান দেয় তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

