Nabadhara
ঢাকারবিবার , ১৯ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাটোর শহরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আবু বকর সিদ্দিক,নাটোর প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৩ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোরে দাড়াঁনো অবস্থায় আগুন দিয়ে পোড়ানো হয়েছে মুক্তিসেনা নামে একটি বাস। গত রাত (শনিবার) ৩টা ১০ মিনিটের সময় শহরের ভবানীগঞ্জ এলাকায় এই আগুন দেয়ার ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানাযায়, রাত ৩টা ১০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত কয়েকটি মোটরসাইকেল এসে মুক্তি সোনা নামে দাঁড়িয়ে থাকা ওই বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এসময় আশে পাশের লোকজন আগুন জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার স্টেশনে খবর দেয়। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। মুক্তিসেনা বাসের চালক মোঃ প্রিন্স জানান, বাসটির মালিক মুক্তিযোদ্ধা এনায়েত রাব্বির। তিনি বর্তমানে আমেরিকায় রয়েছেন। মুক্তিসেনা নামের ওই বাসটি শনিবার রাত সাড়ে ৭ টার দিকে ভবানীগঞ্জ এলাকায় সোনারতরী হোটেলের সামনে গ্যারেজ করে বাড়ি চলে যান। ভোরে খবর পেয়ে এসে দেখেন গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। দুর্বৃত্তদের সনাক্ত করা সহ তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

এদিকে বিএনপি সহ সমমনা দলের ডাকা ৪৮ ঘন্টার হরতাল নাটোরে শুরু হয়েছে ঢিলেঢালাভাবে। রোববার সকাল থেকে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। রাতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রিবাহি বাস যথাসময়ে নাটোরে আসে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিজিবি,র‌্যাব ও পুলিশের টহল সহ জেলার গুরুত্বপুর্ন এলাকায় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।