Nabadhara
ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কারামুক্ত হয়েই সেমিস্টার পরীক্ষা দিলেন খাদিজা

আবদুল্লাহ আল আফনান
নভেম্বর ২০, ২০২৩ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে মুক্তি পেয়েই সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা৷

সোমবার (২০ নভেম্বর) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসেন খাদিজা৷ খাদিজার একাডেমিক কার্যক্রমে আপাতত কোন সমস্যা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আলম সওদাগর।

 

তিনি বলেন, খাদিজা দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আজ অংশ নিয়েছে৷ যেহেতু খাদিজা জামিনা পেয়েছে তাই আপাতত তার একাডেমিক পড়াশোনায় আর কোন সমস্যা নেই৷ সে স্বাভাবিকভাবেই ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারবে। তার একবছর নষ্ট হয়েছে। যেহেতু সে পুন:ভর্তি হয়েছে তাই ঠিকমতো পড়াশোনা চালিয়ে যেতে হবে।

 

সোমবার সকাল ৯টায় কারাগার থেকে মুক্তি পান খাদিজা৷ তার বড় বোন সিরাজুম মনিরা তাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন৷সকাল ১১টার কিছুক্ষণ পর নিজ বিভাগে পরীক্ষায় বসেন খাদিজা৷ যা শেষ হয় বেলা ১টায়৷ পরীক্ষা শেষে মিরপুরে নিজেদের বাসায় যাওয়ার কথা রয়েছে তাদের।

 

খাদিজার বড় বোন সিরাজুম মনিরা বলেন, সকাল বেলায় কারা কর্তৃপক্ষ আমাদের ফোন দিয়ে বলেন আমরা গেলেই খাদিজাকে ছেড়ে দেওয়া হবে। সকাল ৯টায় ছাড়া হয় খাদিজাকে। এরপর খাদিজা পরীক্ষা দেন৷ সবকিছু ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।