“নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু নাসের ভূঁঞা’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, জেলা পরিবার পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক মাহফুজা খানমসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী ২৫ – ৩০ নভেম্বর জেলার সাতটি উপজেলায় এ্যাডভোকেসি সভার মাধ্যমে সরকারের পরিবার পরিকল্পনা নিয়ে ভাবনা এবং পরিকল্পনা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়া হবে। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

