Nabadhara
ঢাকাবুধবার , ২২ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটের নলধা-মৌভোগ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নওয়াব আলী, সম্পাদক হিরক দত্ত

 মো: সাগর মল্লিক বাগেরহাট
নভেম্বর ২২, ২০২৩ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় নলধা মৌভোগ ইউনিয়ন পরিষদে এক বর্ধিত সভায় ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

এতে নওয়াব আলী শেখ সভাপতি ও হিরক দত্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক, সৈয়দ আলতাফ হোসেন টিপু, সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান আলী লিটু ও শেখ আসলাম আলী, নলধা মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশীদ মুক্তি, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ মজনেয়ার রহমান, সহদপ্তর সম্পাদক আহসান টিটু, নলধা মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফকির দাউদ হায়দার বাবু ও সদস্য সচিব সৈয়দ মিজানুর রহমান।

 

বর্ধিত সভায় নলধা মৌভোগ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।