Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে স্মার্ট মাতৃত্ব সেবার অঙ্গিকারে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মো: সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্য সেবা বিষয়ে ব্যপক জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে দেশব্যাপি কর্মসুচির অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা আনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বৃৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (মা, শিশু স্বাস্থ্য) ডা. মো. শাহরিয়ার শামীম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পপ পরিদর্শক মো. মোর্শেদুল আলম। এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।