Nabadhara
ঢাকাশনিবার , ২৫ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ইসলামীক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৩ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামীক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর (শুক্রবার) বাদ জোহর ফাউন্ডেশনের সভাপতি কাজী নাফিউল মজিদের সভাপতিত্বে ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী কাজী রবিউল ইসলামের সহযোগিতায় বাগুডাঙ্গা শামসুল উলুম মাদ্রাসায় তিনটি বিষয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ক্বিরাতুল কুরআন বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে বাগুডাঙ্গা মাদ্রাসার ছাত্র আবু রায়হান, দ্বিতীয় হয়েছে পহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র হুসাইন ও তৃতীয় স্থান অধিকার করেছে দক্ষিণ যোগানীয়া মাদ্রাসার ছাত্র খালিদ গজলে প্রথম হয়েছে পহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র আশরাফুল, দ্বিতীয় হয়েছে বাগুডাঙ্গা মাদ্রাসার জিসান ও তৃতীয় হয়েছে পহরডাঙ্গা মাদ্রাসার আবুল হাসান এবং শিশুদের মধ্যে তাসমিয়া কাশেম, আয়েশা সিদ্দিকা ও ফারহান খান যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে। বাদ আসর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথীবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন পহরডাঙ্গা ইউপির ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ আরিফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা খাঁন মফিজুর রহমান, অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নাজিম উদ্দিন সাহেব, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।