Nabadhara
ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাটোর-২ ও নাটোর-১ আসনের আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থীদের দলীয় সংবর্ধনা

আবু বকর সিদ্দিক নাটোর
নভেম্বর ২৯, ২০২৩ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (নাটোর সদর -নলডাঙ্গা) আসনে আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুলকে সংবর্ধনা প্রদান করেছে দলীয় নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে শফিকুল ইসলাম শিমুল ঢাকা থেকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে এসে পৌঁছালে সেখানে অপেক্ষমান দলীয় হাজারো নেতা কর্মী ফুলের মালা দিয়ে তাকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করেন। এ সময় সেখানে নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের জন্য মনোনিত প্রার্থী ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়্রী ও তার সমর্থকরাও উপস্থিত ছিলেন।
পরে একটি সুসজ্জিত খোলা ট্রাকে করে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে তাকে নাটোর শহরে আনা হয়। অপরদিকে এর আগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী শহীদুল ইসলাম বকুলকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে নাটোর-১ আসন এলাকার দলীয় নেতা-কর্মীরা সংবর্ধনা জ্ঞাপন করেন। উল্লেখ্য শফিকুল ইসলাম শিমুল তৃতীয় বারের মত ও শহীদুল ইসলাম বকুল দ্বিতীয় বারের মত সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।