বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক প্রদীপ মন্ডল ফালগুনী টেলিভিশনের বর্ষসেরা উপজেলা প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকার শনির আখড়ার মোতালেব টাওয়ারে ফালগুনী টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, দোয়া, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বর্ষসেরা উপজেলা প্রতিনিধি ক্যাটাগরিতে সাংবাদিক প্রদীপ মন্ডলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফালগুনী টেলিভিশনের চেয়ারম্যান লুৎফা রহমান, ভাইস চেয়ারম্যান ও সিও সেলিম খান জয়, ম্যানেজিং ডিরেক্টর সাব্বির আহমেদ ওসমানীসহ টেলিভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্টাফ রিপোর্টার, জেলা ও উপজেলা প্রতিনিধিবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

