Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

এস এম শরিফুল ইসলাম নড়াইল  
ডিসেম্বর ৫, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহন ও কালনা থেকে যশোরগামী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে শতাধিক যাত্রীরা প্রানে বেচে গেলেও আহত হয়েছে অন্তত ১০জন যাত্রী। এর মধ্যে মারাত্মক আহত দুটি শিশু।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যশোর-নড়াইল-লোহাগড়া-ঢাকা সড়কের তালতলা নামক স্থানে ভয়াবহ এই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, নড়াইল থেকে ঢাকাগামী হানিফ পরিবহন (গাজীপুর-জ ০৪-০২৭৭) কালনা থেকে আসা যশোরগামী স্থানীয় পরিবহন (ঢাকা মেট্রো-১৪-৯৭৭৫) গাড়ীটি সরাসরি আঘাত করে। এসময় দুটি গাটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।

 

আহতরা বেশিরভাগই লোকাল পরিবহনের যাত্রী। তাদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। হাইওয়ে পুলিশ দুমড়ে যাওয়া লোকাল গাড়ী ব্রেরেকার দিয়ে ট্রাফিক নিয়ে যায়। এছাড়া হানিফ পরিবহন গাড়িটিও জব্দ করেছে পুলিশ।

 

হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) লিয়াকত আলী বলেন, হানিফ পরিবহন অতিরিক্ত গতি থাকার কারনে এবং একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা লোকাল বাসের সাথে সংঘর্ষে ঘটে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। একজন চালক আহত অন্যজন পলাতক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।