Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাটোরের সিংড়ায় পৌর গ্যারেজে অগ্নিকাণ্ডে মেয়রের গাড়ীসহ ১১ টি রিক্সা পুড়ে ছাই

আবু বকর সিদ্দিক নাটোর
ডিসেম্বর ৫, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নাটোরের সিংড়া পৌরসভায় অগ্নিকান্ডে গ্যারেজে থাকা ২টি এ্যাম্বুলেন্স,মেয়রের প্রাইভেট কার ও ১১টি অটো রিক্সা পুড়ে গেছে। আজ মঙ্গলবার ভোরে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

 

খবর পেয়ে সিংড়া ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে অগ্নিকান্ডে মেয়রের প্র্ইাভেট কার ও অটো রিক্সাগুলো একেবারে পুড়ে গেলেও বড় ক্ষতি হয়নি এ্যাম্বুলেন্স দুইটির।

 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও সিংড়া পৌর সভার মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, প্রতিদিনের মত গতকালও চলো প্রকল্পেরে অটো রিক্সাগুলো সহ একটি প্রাইভেট কার ও দুইটি এ্যাম্বুলেন্স পৌরসভার নিজস্ব গ্যারেজে রাখা হয়। ভোরে নৈশ প্রহরির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন গ্যারেজে আগুন জ্বলতে দেখে। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে।

তবে গ্যারেজে থাকা প্রাইভেটকার ও অটো রিক্সাগুলো সম্পুন্ন পুড়ে গেলেও বেশি ক্ষতি হয়নি এ্যাম্বুলেন্স দুইটির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।