নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” স্লোগান নিয়ে নাটোরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে । এই উপলক্ষে আজ ৯ ডিসেম্বর শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নাটোর জেলার বিভিন্ন নারী সংগঠন অংশগ্রহণ করে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী নির্যাতন প্রতিরোধপক্ষ বেগম রোকেয়া দিবসের উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে পাঁচ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

