Nabadhara
ঢাকারবিবার , ১০ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

আবু বক্কর সিদ্দিক,নাটোর জেলা প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

“সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়বিচার” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ রবিবার সকাল সাড়ে নয়টার দিকে কালেক্টরেট ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যালেক্টরেট ভবনের সামনে ফিরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আবু নাছের ভূঞার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদা শারমিন নেলী,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল ওয়াদুদ সহ অন্যান্য কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।