Nabadhara
ঢাকাসোমবার , ১১ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে দুইজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ১১, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে এনআই এ্যাক্টের মামলায় সাজাপ্রাপ্ত ও ৬,০০,০০০(ছয় লক্ষ) টাকা জরিমানাপ্রাপ্ত আসামি রিশাদ মোল্যা এবং এনআই এ্যাক্টের অপর এক মামলায় সাজাপ্রাপ্ত ও ২,০০,০০০(দুই লক্ষ) টাকা জরিমানাপ্রাপ্ত আসামি রাজিয়া বেগমকে গ্রেফতার করেছে।

 

আসামীরা হলেন রিশাদ মোল্যা লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসী গ্রামের শুকুর মোল্যার ছেলে এবং অপর আসামী রাজিয়া বেগম একই ইউনিয়নের পার-শালনগর গ্রামের আইযুব মোল্যার স্ত্রী। পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিক্তিতে রবিবার (১০ডিসেম্বর) রাতে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুল্লাহ আল মামুন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

 

নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বলেন, আসামীদের আজ সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।