Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জবি মার্কেটিং বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক জহির উদ্দিন 

জবি প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৩ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসাবে অধ্যাপক মো.জহির উদ্দিন আরিফকে নিয়োগ দেয়া হয়েছে।

 

বুধবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানা যায়।

 

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান নিযুক্তির মেয়াদ ০৩ (তিন) বছর পূর্ণ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক ড. মো. জহির উদ্দিন আরিফ-কে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

 

উল্লেখ্য অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ লন্ডন স্কুল অফ ডিজিটাল বিজনেস (এলএসডিবি), রিজিওনাল এডুকেশন অ্যাওয়ার্ড (এলআরইএ অ্যাওয়ার্ড ২০২৩) ঘোষণা করেন। তিনি বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার অন্যতম একজন শিক্ষাবিদ ও গবেষক এবং তার বিভিন্ন গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।