Nabadhara
ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিজয়ের বর্ণিল সাজে সজ্জিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আবদুল্লাহ আল আফনান
ডিসেম্বর ১৬, ২০২৩ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

রাত পোহালেই বিজয়ের ভোর৷ ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। যার ফলে বিজয়ের সাজে সেজে অপরূপ সৌন্দর্য ধারণ করেছে রাতের জবি ক্যাম্পাস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উদযাপন করা হবে মহান বিজয় দিবস।

 

বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন,ভাস্কর্য চত্বর,ভাষা শহীদ রফিক ভবন সহ পুরো ক্যাম্পাসই রঙিন আলোকসজ্জায় ফুটে উঠেছে। শুক্রবার সন্ধ্যা থেকেই ক্যাম্পাসে রঙিন রূপে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায় শিক্ষার্থীদের৷

 

মহান বিজয় দিবসে উপলক্ষে আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ৯টায় জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

 

প্রসঙ্গত, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় বাংলাদেশের। সেই হিসাবে বিজয়ের ৫৩ বছর পূর্তির দিন কাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।