Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে নৌকার পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত 

সাগর মল্লিক, বাগেরহাট
ডিসেম্বর ২৬, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

মো: সাগর মল্লিক বাগেরহাটঃ

বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ হেলাল উদ্দীন এমপির নৌকা মার্কার পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।

 

উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও কেন্দ্র কমিটির আহবায়ক শেখ লিয়াকত আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আলতাফ হোসেন টিপু, যুগ্ম সাধারন সম্পাদক মো. কওসার আলী ফকির, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম, শেখ খাবির হোসেন প্রমূখ।

 

অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে বক্তরা জনগণের প্রতি আহব্বান জানান। প্রধান অতিথির বক্তব্যের সাথে একমত প্রকাশ করে বৈঠকে আসা বিপুল সংখ্যক নারী পুরুষ নৌকার বিজয়ে ভোট প্রদান করার বিষয়ে হর্ষধ্বনির মাধ্যমে সমর্থন জানান। এসময় নির্বাচনী বৈঠকে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়।

 

উঠান বৈঠকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীরা পথচারীদের মাঝে নৌকা মার্কার লিফলেট বিতরণ করে প্রচার প্রচরণা চালান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।