Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে ১০ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার ১

সাগর মল্লিক, বাগেরহাট
ডিসেম্বর ২৬, ২০২৩ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সাগর মল্লিক বাগেরহাটঃ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া মোড় থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে বাগেরহাট ডিবি পুলিশের একটি দল। এ সময় পুলিশ মাদকবহনকারী কালাম আকন (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

 

সোমবার রাত সোয়া ৭টার দিকে বাগেরহাট ডিবি পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের মৃত মোকছেদ আলী আকনের ছেলে কালাম আকন (৫৩)। সে মোংলার দ্বিগরাজ বালীর মাঠ এলাকায় ভাড়া থাকেন বলে জানা গেছে।

 

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে ঢাকা থেকে খুলনাগামী একটি বাসে লাগেজে করে ফকিরহাটে একটা মাদকের চালান আসছে বলে পুলিশ জানতে পারে। এ তথ্যের ভিত্তিতে বাগেরহাট ডিবি পুলিশের একটি দল উপজেলার টাউন নওয়াপাড়া মোড়ে অবস্থান নিয়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন কালাম আকনকে জিজ্ঞাসাবাদ ও সাথে থাকা ট্রলি ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করে ফকিরহাট মডেল থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আগামীকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।