Nabadhara
ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী-৫ বিএনপির আরও চার প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহীর-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির চার নেতার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে পৃথক এসব মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এদিন পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খাঁন এবং সাবেক পুঠিয়া উপজেলা সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। ফরম সংগ্রহের সময় চার প্রার্থীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানাযায়, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে এ পর্যন্ত মোট ছয়টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এর মধ্যে পুঠিয়া উপজেলা থেকে গত ১৮ ডিসেম্বর একটি, দুর্গাপুর উপজেলা থেকে ২০ ডিসেম্বর একটি এবং সোমবার পুঠিয়া উপজেলা থেকে চারটি মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এই মনোনয়ন ফরমগুলো স্থানীয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর পক্ষে সংগ্রহ করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।